রবিবার, ১৬ আগস্ট ২০২৬
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ভূমি ব্যবস্থাপনায় সুশাসন - ডিসিদের কাছে ১৪ দফা নির্দেশনা পাঠাল মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে পরিচালকসহ ৭৯টি পদ শূন্য : স্বাভাবিক কার্যক্রম ব্যাহত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪৬৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত ‘গেট মোর, ম্যুভ মোর’: টুরাগ অ্যাক্টিভের বিশেষ বান্ডেল অফার রায়পুরা থানাকে দুটি গাড়ি উপহার দিলেন এমপি আশরাফ উদ্দিন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতার সূত্র ধরে মিলল মরদেহ ব্যবসায়ীদের জন্য আসছে ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স, সেবা হবে সম্পূর্ণ ডিজিটাল: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী সূচকের পতনে লেনদেন শেষ প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর - ‘অনুকূল পরিবেশ’ তৈরির তাগিদ ঢাকার: পররাষ্ট্র মন্ত্রণালয়
advertisement
সারাদেশ

রায়পুরা থানাকে দুটি গাড়ি উপহার দিলেন এমপি আশরাফ উদ্দিন

নরসিংদীর রায়পুরায় পুলিশিং কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রায়পুরা থানা পুলিশকে দুটি পিক-আপ ভ্যান উপহার দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় রায়পুরা থানা প্রাঙ্গণে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এর হাতে চাবি হস্তান্তর করা হয়।

এসময় এমপি আশরাফ উদ্দিন বলেন, রায়পুরাতে কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। জনবলের তুলনায় এ থানায় গাড়ির সংখ্যা খুব কম ছিলো। সিএনজি ভাড়া করে বিগত দিনে পুলিশকে চলতে হয়েছে। আশা করা যাচ্ছে দুটি গাড়ি যুক্ত হওয়ায় রায়পুরা থানার পুলিশের তৎপরতা আরও বেড়ে যাবে।

চরাঞ্চলের অস্ত্রধারীদের হুশিয়ারি করে তিনি আরও বলেন, যারা চুরি, ডাকাতি করছেন আপনাদের সময় বেশি নাই। এলাকায় থাকতে হলে আত্মসমর্পণ করেই থাকতে হবে। কারো ওপর কোনো অত্যাচার করা যাবেনা। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক নির্মূলের লক্ষেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। আগামীতে থানায় আরও গাড়ি দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফরুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, রায়পুরা থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অনেকে।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ