বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
সারাদেশ

এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দায় সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে বদরুন্নাহার সীমা (১৬) নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট)উপজেলার কাকনী ইউনিয়নের পশ্চিম পঙ্গুয়াই গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।

নিহত সীমা উপজেলার কাকনী ইউনিয়নের পশ্চিম পঙ্গুয়াই গ্রামের বদিউজ্জামান বকুলের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ইন্টারনেটে ফলাফল দেখে সীমা। এ সময় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পারে সে। পরে ওইদিন দুপুরে বাড়ি থেকে বের হয়ে যায় সীমা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

নিহতের চাচা মাসুদ মিয়া জানান, নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সীমাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। ১২ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি মজা পুকুরে সীমার লাশ ভাসতে দেখেন তার দাদী। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা পুকুরের পাড়ে লাশটি তুলে আনেন। এ সময় লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল।

তারাকান্দা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রাশিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার দুইদিন পর তার লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় সব ধরনের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ