বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর ১৯ আগস্ট দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব: তথ্যমন্ত্রী অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল: - জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা শার্শা উপজেলার স্কুল-মাদ্রাসার ফলাফল হতাশাজনক - ৩টিতে শতভাগ ফেল, শতভাগ পাশও নেই কোন প্রতিষ্ঠান ঢাকা-ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল বন্ধ
advertisement
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেন যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করেছেন স্থানীয়রা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১২ আগস্ট) অবরোধের ফলে সকাল ৭টা ২০ মিনিট থেকে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি মশাখালী স্টেশন এলাকায় আটকে পড়ে।

জানা যায়, গফরগাঁও স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত মশাখালী স্টেশনে স্থায়ী বিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০-১২ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। বুধবার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রেললাইনে লাল কাপড় টাঙিয়ে দেয়। এর ফলে যমুনা এক্সপ্রেস ট্রেনটি থামতে বাধ্য হয়।

স্থানীয়রা বলেন, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার বাসিন্দাদের যাতায়াতের জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশাখালী স্টেশনে আন্তনগর ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন এ বিষয়ে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ