বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
সারাদেশ

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও ও নান্দাইল উপজেলার মহিষকুড়া এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১আগষ্ট) দুপুরে দক্ষিণ গফরগাঁও উপজেলার বাগড়া এবং পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চর মহিষকুড়া গ্রামে ঘটনা দু'টি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-দক্ষিণ গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রাতুল (১৯) এবং নান্দাইলের চর মহিষকুড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া (৪৯)। উভয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক্দ্বয় তাঁদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের রাতুল মিয়া স্থানীয় একটি মৎস্য খামারে চাকরি করতেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মৎস্য খামারে খাবার দিতে যান। এ সময় অসাবধানতাবশত খামারে বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্থানীয়রা রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চর মহিষকুড়া গ্রামের বাদল মিয়া সেচ পাম্পের বিদ্যুতের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ