শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১১৫ কেজি উৎপাদিত পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বিসিক শিল্পনগরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক রায়হান মোর্শেদ এবং বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এএসআই) মো. খুরশীদসহ একদল পুলিশ সহযোগিতা করেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ বিসিকে অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় ইমরান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১১৫ কেজি উৎপাদিত পলিথিন জব্দ করা হয়। এ সময় ‘কেবি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের কারখানার কার্যক্রম বন্ধ রাখার অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ পাওয়া সংবাদ