শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

গাজীপুরের গারদখানার থেকে পলাতক আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

ময়মনসিংহ সদর উপজেলা থেকে ডাকাতিসহ ৩২ মামলার আসামি মোঃ সম্রাটকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতারকৃত মোঃ সম্রাট গাজীপুর আদালতের গারদ (লক-আপ) থেকে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে কৌশলে পালিয়ে যাওয়ার পর পুনরায় র‌্যাব-১৪ তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ময়মনসিংহ সদর (কোতোয়ালী) থানা এলাকায় অভিযান চালিয়ে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, জিএমপি গাজীপুর সদর থানার ডাকাতি মামলায় গ্রেফতার সম্রাটকে গত ২০ জুলাই দুপুরে গাজীপুর আদালতে হাজির করার জন্য গারদখানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বরত সদস্যদের কাছে আসামি বুঝিয়ে দেওয়ার সময় কাগজপত্র যাচাই-বাছাই চলাকালে মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে আদালত প্রাঙ্গণ থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালানোর ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে পুনরায় গ্রেফতার করা হয়। র‌্যাবের তথ্যমতে, সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র এবং অন্যান্য অপরাধে অন্তত ৩২টি মামলা রয়েছে।

পুনরায় গ্রেফতার হওয়া সম্রাটকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ