শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই

যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ফিরোজ হোসেন (৫০) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই মনির হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে  দিকে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ফিরোজ বারোপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফিরোজ হোসেন জানান, দীর্ঘদিন পারিবারিক কলহের জের ধরে বিকালের  দিকে ছোট ভাই মনির তার বাড়িতে এসে তার ওপর হামলা চালায়। এসময় মনির রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। ফিরোজের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফিরোজ হোসেনের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ