শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

আহত শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আটক ৩, পা ভাঙার অভিযোগ অস্বীকার বাবা-মায়ের

নরসিংদীর মাধবদীতে আহত এক তিন মাস বয়সী শিশুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ঘটনার জেরে অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদি গ্রামের চাঁনগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ওপর নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি প্রকাশের পর শিশুটির পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। তবে শিশুটির বাবা-মা এ অভিযোগ অস্বীকার করেছেন।

পরিবারের দাবি, শিশুটি আহত হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে তার পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রচার করা হয়েছে, তা সঠিক নয়।

নরসিংদী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারক তাৎক্ষণিকভাবে ঘটনাটি গুরত্বের সঙ্গে আমলে নেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানা পুলিশকে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষ্যে অভিযুক্ত পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

মাধবদী থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ