শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ফেসবুকে স্ট্যাটাসের পর ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফেসবুকে ক্ষমা প্রার্থনা করে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর বিজয় পাল প্রলয় (২১) নামে ছাত্রদলের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজয় পাল প্রলয় ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা সকালে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজয় পাল প্রলয় লিখেছিলেন, ‘আমি জেনে বা না বুঝে আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।’

এছাড়া তার ফেসবুক টাইমলাইনে মানসিক কষ্টের ইঙ্গিতবাহী আরও কয়েকটি পোস্ট ছিল। মরদেহ উদ্ধারের পর সেসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে নানা ধরনের আলোচনা থাকলেও সেগুলোর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ।

ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ