শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ভাতিজার ছুরিকাঘাতে চাচাকে হত্যার অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দায় মামলা করতে যাওয়ার পথে মোটরসাইকেল আটকে আক্রাম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা আলামিনের বিরুদ্ধে।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আক্রাম মিয়া তারাকান্দা উপজেলার বিষকা ইউনিয়নের নগুয়া গ্রামের ওসমান গণির ছেলে। অভিযুক্ত আলামিন তার ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আক্রাম মিয়া ও আলামিনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি।

ঘটনার দিন আক্রাম মিয়া একটি মামলার বিষয়ে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন। পথে মাধবপুর গ্রামের জব্বারের বাড়ির সামনে আলামিন কয়েকজনকে সঙ্গে নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন।

এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আক্রাম মিয়া হাতুড়ি দিয়ে আলামিনকে আঘাত করেন বলে পুলিশ জানায়। পরে আলামিন ছুরি দিয়ে আক্রাম মিয়ার বুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই আক্রাম মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে তারাকান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ