শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

গায়ে হলুদের একদিন আগে কনের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় গায়ে হলুদের এক দিন আগে সুরাইয়া আক্তার রাইসা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ( ২৯ জুন) বিকেলের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের গনেষ্ঠি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর দেড়টার দিকে সে নিজ বসতঘরে তার শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

মৃত রাইসা ওই গ্রামের সবজি বিক্রেতা মো.রায়হান উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তিনি সৎ মায়ের সংসারে বড় হন। বৃহস্পতিবার (২ জুলাই) তার গায়ে হলুদ এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিবারের সদস্যদের অগোচরে রাইসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ