শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৫৩ শিশুর মৃত্যু হলো।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ মাইনউদ্দিন খান।

তিনি জানান, মারা যাওয়া শিশুটি চার মাস বয়সি ছেলে। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। গত ২২ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৪ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ জন শিশু। বর্তমানে মমেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া অত্যন্ত জরুরি।

সর্বশেষ পাওয়া সংবাদ