শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ১৫৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ১৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল।

র‌্যাব-১২, সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ ফারহান-উজ-জামান বৃহস্পতিবার (১৮ জুন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিনায়কের নির্দেশনায় পরিচালিত অভিযানে এই মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ সালমান (৩০)। তিনি কক্সবাজার সদর থানার উত্তর ডিককুল গ্রামের মোহাম্মদ ইসহাকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন তিনি।

গ্রেফতার আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে র‌্যাব-১২।

সর্বশেষ পাওয়া সংবাদ