শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে নারীকে হত্যা, পলাতক আসামি গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বের জেরে আয়েশা খাতুন (৪০) কে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মোঃ জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। 

বুধবার (১০ জুন) রাত ১টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ জহিরুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১৪ এপ্রিল বিকেলে ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে আয়েশা খাতুন খুন হন। তিনি ওই এলাকার বাসিন্দা।

ঘটনার প্রধান অভিযুক্ত মোঃ জহিরুল ইসলাম নিহত আয়েশা খাতুনের স্বামীর বড় ভাইয়ের ছেলে। ভাতিজা জহিরুল ইসলামের কাছে নিহতের ছেলে আশিক মিয়া ১০ টাকা পাওনা ছিল।

এ নিয়ে গত ১৪ এপ্রিল বিকেলে আশিক মিয়া ও জহিরুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় আশিক মিয়ার মা আয়েশা খাতুন ঘটনাস্থলে এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান বলেন, ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ