শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ময়মনসিংহ সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্ত এলাকায় সম্ভাব্য পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবিকে সহায়তা করতে গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা চেয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন)সকাল ১০টায় ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গতকাল বুধবার (১০ জুন)বিকেলে ধোবাউড়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য পুশ ইন প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিজিবির পাঁচজন কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গণঅধিকার পরিষদের সভাপতি জিন্নত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সীমান্তে অবৈধ পুশ ইন প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। সীমান্ত এলাকায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, সীমান্তে পুশ ইন প্রতিরোধ শুধু বিজিবির একার পক্ষে সম্ভব নয়। এজন্য স্থানীয় জনগণ, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। বিজিবির অনুরোধে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই তাঁরা দায়িত্ব পালন শুরু করবেন।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ বলেন, সীমান্তের কিছু এলাকায় ইতিমধ্যে আনসার সদস্যরা কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী আরও সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার এবং নিয়মিত সীমান্ত এলাকার খোঁজখবর রেখে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ