বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
সারাদেশ

সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সাতক্ষীরার সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত জলদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১০ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে নিয়মিত “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

গোপন তথ্যের ভিত্তিতে, জানতে পারি মঙ্গলবার সন্ধা ৬ টার দিকে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু

জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ সময় সেখানে অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬) তারা প্রত্যেকে জলদস্যু জোনাব বাহিনী সক্রিয় সদস্য।

পরবর্তীতে আটককৃত ডাকাতদের তথ্যের ভিত্তিতে, সুন্দরবনের হরিণটানা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন যাবৎ জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে জানান।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

সর্বশেষ পাওয়া সংবাদ