শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

হালুয়াঘাটে ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহের হালুয়াঘাটে হেলাল (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) বিকেলে হালুয়াঘাট পৌরশহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উপজেলার পূর্ব কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে হেলাল গরু বাজার এলাকায় বন্ধু শরিফুলের বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একপর্যায়ে শরিফুলের সঙ্গে হেলালের বাকবিতণ্ডা হয়। পরে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন মুর্শিদা বলেন, স্থানীয় মিজানের বাড়িতে আমার ভাইসহ কয়েকজন নেশা করছিল। তর্কের একপর্যায়ে শরিফুল ও কয়েকজন আমার ভাইকে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের ভাই আল আমিন বলেন, আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।

নিহতের মা বলেন, আমার ছেলের জন্য ভাত রান্না করে রেখেছিলাম। ছেলেকে ভাত খাওয়াতে পারলাম না। তার একটি মেয়ে সন্তান রয়েছে।

এ বিষয়ে হালুয়াঘাট–ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নেশাজনিত কারণে হত্যাকাণ্ড হয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ