শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

হালুয়াঘাট সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার জুম্মার নামাজের সময় তাদেরকে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীনস্থ হালুয়াঘাটের রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১১৮-এর নিটকবর্তী এবং সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফের বাবুরাম বিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া নামক স্থানে ৫ থেকে ৬ জনকে ভারতের মেঘালয় থেকে ধরে নিয়ে আসা হয়।

এর আগে শুক্রবার (৫ জুন) জুম্মার নামাজের সময় কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে মানবপাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের জন্য চেষ্টা চলছিল বলে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বিজিবি। এ সময় বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় এই অপপ্রয়াস প্রতিরোধ করা হয়।

বিজিবি আরও জানায়, পুশইন ঠেকাতে সব বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং পুশইন সম্ভাব্য এলাকায় ২৪ ঘণ্টা বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকার গ্রামবাসীকে এ বিষয়ে জনসচেতনতামূলক সভার মাধ্যমে সচেতন করা হচ্ছে। এছাড়া সোর্স নিয়োগের মাধ্যমে বাংলাদেশি দালালদের পরিচয় নিশ্চিত করে গ্রেফতার প্রচেষ্টা চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ