বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী নরসিংদীতে ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু ময়মনসিংহে সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, জলমগ্ন নগরী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু ১৪ জুলাই গ্রামীন ফোনের বোর্ড সভা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা পঞ্চদশ সংশোধনী বাতিল মামলার শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে দোকানের ভেতরে ব্যবসায়ীকে গলাকেটে হত্যাচেষ্টা

সিরাজগঞ্জ পৌর সুপার মার্কেটের একটি দোকানের ভেতরে ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিমকে গলাকেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে মার্কেটের মের্সাস শীতল ফ্যাশন নামের দোকানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আহত আজিমুল ইসলাম আজিম (৩৫) মের্সাস শীতল ফ্যাশনের স্বত্বাধিকারী। তিনি শহরের হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে।

পৌর নিউমার্কেট হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আজিম দোকানে আসেন। সে সময় মার্কেটের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। একপর্যায়ে দোকানের সাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে দোকানের ভেতরে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

সানোয়ার হোসেন বিপ্লব আরও বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা করে দোকানের ভেতরে ফেলে রেখে বাইরে থেকে সাটার বন্ধ করে চলে যায়। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঈদকে সামনে রেখে মার্কেটের ভেতরে এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রাকিবুল ইসলাম বলেন, পদস্থ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত ছাড়া ঘটনার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ