শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  সোমবার (১৮ মে) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

লাল রং এর পাঞ্জাবি পরিহিত নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা-খানাবাড়ি এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাথায় আঘাতের ফলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিচয় শনাক্তের চেষ্টা ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন| মরদেহ বর্তমানে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ