শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ফুলপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে খড় শুকানোর সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৫ মে) দুপুরে ফুলপুর উপজলার ভাট্টা গ্রামের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) এবং মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মোঃ ফিরোজ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খড়ের কাজ করছিলেন তাজউদ্দিন। এ সময় মাটিতে পড়ে থাকা পিডিবির বিদ্যুতের তারে স্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন।  এ সময় প্রতিবেশি আরশব আলী তাকে (তাজউদ্দিন) গরমে অজ্ঞান হয়ে পড়ে আছেন মনে করে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পর্শ হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ