শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

শাহজাদপুরে গৃহবধূ হত্যা, স্বামী-শ্বাশুরিসহ পরিবার পলাতক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে তাসলিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী, শ্বাশুরি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার (১৩ মে) সকালে বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত তাসলিমা খাতুন (২২) বৃ-আঙ্গারু গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

নিহতের বাবা তাহের মণ্ডল ও স্থানীয় কয়েকজনের অভিযোগ, সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে তাসলিমার ওপর নির্যাতন চলছিল। মঙ্গলবার (১২ মে) রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয় বলে তাদের দাবি।

স্থানীয়রা জানান, মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে ঘটনার পর থেকেই স্বামী, শ্বাশুরি ও পরিবারের অন্য সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গলায় থাকা দাগ দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, নিহতের বাবা তাহের মণ্ডল বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ