শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

বেনাপোলে সিএন্ডএফ স্টাফ নির্বাচন আজ :

দুই প্যানেলের লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি

বেনাপোর দেশের বৃহত্তম স্থলবন্দর বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন’-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বন্দরনগরীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি টানটান উত্তেজনা। প্রচারণার শেষ মুহূর্তে কর্মী-সমর্থকদের দৌড়ঝাঁপ ও ভোটারদের হিসাব-নিকাশে জমে উঠে পুরো নির্বাচনি ময়দান।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি শক্তিশালী প্যানেলের মধ্যে। 
একদিকে রয়েছে  ‘সবুর-সাজেদুর ঐক্য পরিষদ’ থেকে সভাপতি পদে লড়ছেন মো. আব্দুস সবুর শেখ (ছাতা প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. সাজেদুর রহমান (মই প্রতীক)।

অন্যদিকে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’। এই প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আমিরুল ইসলাম (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. বদরুজ্জামান বনি (তরবারি প্রতীক)। 

উভয় প্যানেলের প্রার্থীরা সদস্যদের অধিকার রক্ষা, বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনা এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালিয়েছেন। ভোটারদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের নেতৃত্বের কাণ্ডারি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে । নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মাদ আলী।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সিসিটিভি নজরদারি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে সিএন্ডএফ স্টাফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই সংগঠনের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে বন্দরের ব্যবসায়িক ও প্রশাসনিক অঙ্গনেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। এখন সবার দৃষ্টি সুষ্ঠ ভোটগ্রহণ ও ফলাফলের দিকে।

সর্বশেষ পাওয়া সংবাদ