শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে হামে মৃত্যুর সংখ্যা ৩১-এ দাঁড়াল।

বুধবার (১৩ মে) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত দুই শিশুর মধ্যে একজনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তার বয়স ১০ মাস। অপর শিশুর বাড়ি জামালপুর জেলার সদর উপজেলায়।তার বয়স ৩ মাস।

ঈশ্বরগঞ্জের বাসিন্দা ১০ মাস বয়সী শিশুটিকে গত ৫ মে ভর্তি করা হয়েছিল। সে আজ বুধবার (১৩ মে) ভোরে মারা যায়।আর জামালপুরের বাসিন্দা তিন মাস বয়সী শিশুটিকে হামের উপসর্গে গত ১১ মে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। সে গতকাল মঙ্গলবার (১২ মে) বিকেলে মারা যায়।

হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৬ জন। একই সময়ে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৬ শিশু।

হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ ঝন্টু সরকার বলেন, ‘টিকার কার্যকারিতা শুরু হলে হামের প্রকোপ কমে যাবে। এটি ছোঁয়াচে হওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। একটু সচেতনতা পারে শিশুকে সুরক্ষিত রাখতে।’

সর্বশেষ পাওয়া সংবাদ