শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
advertisement
সারাদেশ

টাঙ্গাইলের অপহৃত তরুণী ভালুকা থেকে উদ্ধার

প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হওয়ার পর অপহৃত হওয়া তরুণীকে ভালুকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। এ সময় মামলার মূল অভিযুক্ত ইয়ামিন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

রোববার (১০ মে) দুপুরে র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৭ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ইয়ামিন বাদীর নিকটাত্মীয় হওয়ায় নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগে তিনি ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন।

পরিবার বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে সতর্ক করলে তিনি ক্ষুব্ধ হন এবং ভিকটিমকে অপহরণের পরিকল্পনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে অভিযুক্ত ইয়ামিন বিয়ের প্রলোভন দেখিয়ে সহযোগীদের সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় কালিহাতী থানায় মামলা ২৭ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-১৪-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ঢালুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং মূল অভিযুক্ত ইয়ামিনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরো জানিয়েছে, উদ্ধার হওয়া ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতার অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ