শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
সারাদেশ

ময়মনসিংহে টানা বৃষ্টিতে ৩ হাজার হেক্টরের বোরো ধান পানিতে তলিয়ে গেছে

ময়মনসিংহে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকার পাকা ও আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে ফলন নষ্ট হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে বোরো ধানের পাশাপাশি সবজি ও ভুট্টার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ময়মনসিংহে চলতি মৌসুমে ২ লাখ ৬৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে বৃষ্টির কারণে প্রায় ৩ হাজার ৩৮৪ হেক্টর জমির ফসল জলাবদ্ধতার শিকার হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর ও ফুলবাড়ীয়া উপজেলার নিচু জমিগুলো এখন পানির নিচে।

সরেজমিনে দেখা যায়, নিচু এলাকার কৃষকেরা বাধ্য হয়ে পানির নিচ থেকেই আধাপাকা ধান কাটার চেষ্টা করছেন। তবে রোদ না থাকায় সেই ধান শুকানো যাচ্ছে না। এ ছাড়া ধান কাটার শ্রমিকের উচ্চ মজুরি ও জ্বালানি সংকটের কারণে মাড়াই যন্ত্র চালাতে গিয়েও হিমশিম খাচ্ছেন চাষিরা। ক্ষতিগ্রস্ত কৃষকেরা এ অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ময়মনসিংহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সদরের বিল এলাকার প্রায় ৫০ হেক্টর জমি জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। কৃষকেরা ধান রক্ষার চেষ্টা করছেন। তবে বৃষ্টি না কমলে এসব কাটা ধানও পচে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ময়মনসিংহ কৃষি অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে হাবিবা বলেন, ‘এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ধান, সবজি ও ভুট্টার মারাত্মক ক্ষতি হতে পারে। আবহাওয়া অনুকূলে এলে কৃষকেরা দ্রুত ফসল ঘরে তুলতে পারবেন বলে আমরা আশা করছি।

সর্বশেষ পাওয়া সংবাদ