শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
সারাদেশ

১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

যশোরের শার্শায় কুখ্যাত মাদক কারবারি জাহান আলীকে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। 

এর আগে রোববার (৩ মে) বিকালে উপজেলার ধান্যতাড়া গ্রাম থেকে জাহান আলীকে গ্রেফতার করেন পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত জাহান আলী উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা গ্রামের মৃত হজরত আলী ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জাহান আলী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারি বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ধন্যতাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে নমির সরদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করেন পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তি জাহান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, জাহান আলী একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে পূর্বে দেশের বিভিন্ন থানায় ১৬ টি মাদকের মামলা রয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে চলোমান অভিযান অব্যাহত থাকবে। 

সর্বশেষ পাওয়া সংবাদ