শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

আওফি’র ফেলোশিপ পেলেন খায়রুল হাসান ও সাঈদ জুনাইদ

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিশ্বব্যাপী ইসলামী অর্থায়ন শিল্পের মানদন্ড প্রনয়নকারী প্রতিষ্ঠান ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন-আওফি’র ফেলোশিপ লাভ করলেন বাংলাদেশের মোঃ খায়রুল হাসান ও মোঃ সাঈদ জুনাইদ।

এর ফলে তাঁরা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাহরাইনভিত্তিক প্রতিষ্ঠানটির ‘সার্টিফাইড শরী‘আহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলো ও সব ধরণের সুযোগ-সুবিধার অধিকারী।

মোঃ খায়রুল হাসান বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমবিএ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)’র ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।

মোঃ সাঈদ জুনাইদ বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে লোকপ্রশাসনে মাস্টার্স, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে কামিল (হাদিস) ও বাংলাদেশ উম্মুক্ত বিশ^বিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)’র ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। এর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা, রেডিও টুডে, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও সাউথ এশিয়া ফাউন্ডেশন-বাংলাদেশ চ্যাপ্টার-এ কাজ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ