শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

কক্সবাজারে সাউথ বাংলা ব্যাংকের ৮৮তম শাখা উদ্বোধন

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ৮৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি, ২০২৩) কক্সবাজার মেইন রোডের বাজারঘাটা এলাকায় কোরাল রিফ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটাল ও মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ মোমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কক্সবাজার সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট কিশোলয় সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল সার্ভিস ডিভিশনের হেড মোহাম্মদ শফিউল আজমসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধন্যবাদ জ্ঞাপন করেন কক্সবাজার শাখার ব্যবস্থাপক সায়েম উদ্দিন।

সর্বশেষ পাওয়া সংবাদ