শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

সেরা সিএসআর ব্যক্তিত্ব পুরস্কার লাভ করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ

কর্পোরেট ডেস্ক: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় (CSR) অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাজ্য ভিত্তিক গ্লোবাল ইকোনমিক্স কর্তৃক আয়োজিত ২০২২ সালের সেরা সিএসআর প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করে “যমুনা ব্যাংক লি:” এবং সেরা সিএসআর ব্যক্তিত্ব হিসেবে পুরস্কার লাভ করেন যমুনা ব্যাংক লিঃ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সেবামূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে আলহাজ্ব নূর মোহাম্মদের বলিষ্ঠ ভূমিকা এবং প্রচেষ্টার ফলস্বরূপ তাৎপর্যপুর্ন এই অর্জন।

মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ যমুনা ব্যাংকের বিভিন্ন CSR উদ্যোগ যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ব্যাংকের মধ্যে সাসটেইনেবল ব্যবসায়িক অনুশীলনে ও সহায়ক ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে যমুনা ব্যাংক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনে কাঙ্খিত পরিবর্তন আনতে সক্ষম হয়েছে এবং দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়েছে।

গ্লোবাল ইকোনমিক্স ইউকে থেকে এই পুরস্কার তার বলিষ্ঠ নেতৃত্ব এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতারই প্রমাণ। যমুনা ব্যাংক তার CSR কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে যে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে তার স্বীকৃতি স্বরূপ প্রাপ্য এই পুরস্কারটি যমুনা ব্যাংক এবং ব্যাংকের ফাউন্ডেশনের জন্য গর্বের এবং এটি ব্যাংকটিকে সমাজ ও জাতির জন্য আরও কিছু করতে অনুপ্রাণিত করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ