মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রিভিশন সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই দ.কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সাধারণ মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ: বিআরটিএ আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবি ব্যাংকের লেনদেন বন্ধ মঙ্গলবার এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু
advertisement
কর্পোরেট

বিনিয়োগের আগে জেনে নিন ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো সম্পর্কে

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন । এজন্য অবস্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস), শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি), আনুপাতিক হার (পিও রেশিও), কারণ এগুলো একটি কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূন্য । একটি কোম্পানির পিও রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম । কারণ পিও রেশিও না থাকলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে । সাধারণত ৪০ পর্যন্ত পিও রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবস্যই সেটি ঝুঁকিপূর্ণ । পিও রেশিও থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনভি) । এটি যত বেশি বিনিয়োগের জন্য ততই উত্তম।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০১৭ সালে ৩৫৮ টাকা ২১ পয়সা, ২০১৮ সালে ৪৯২ টাকা ১৫ পয়সা, ২০১৯ সালে ১৯৮ টাকা ৮৫ পয়সা ২০২০ সালে ১৮৮ টাকা ৮৯ পয়সা এবং ২০২১ সালে ৬৮ টাকা ১৩ পয়সা।


পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০১৭ সালে ১৩০ টাকা ৫০ পয়সা, ২০১৮ সালে ১৬৬ টাকা ৮৭ পয়সা, ২০১৯ সালে ৫১টাকা ৩৭ পয়সা, ২০২০ সালে ৬০ টাকা ৪৮ পয়সা এবং ২০২১ সালে ২৭ টাকা ৭২ পয়সা।


জানা যায়, ২০২২ হিসাব বছরের প্রথম দিকের অবস্থা প্রথম প্রান্তিকে ৭ টাকা ৭৩ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ১৬ টাকা ৯৩ পয়সা, তৃতীয় প্রান্তিকে ২৪ টাকা।


লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের, ২০১৭ সালে ৬০০ শতাংশ, ২০১৮ সালে ৫০০ শতাংশ, ২০১৯ সালে ৪০০ শতাংশ, ২০২০ সালে ৬০০এবং ২০২১ সালে ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত ৫ বছরের মধ্যে ২০১৮ সালে ২০০ শতাংশ এবং২০২০ সালে ২০০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেন।


পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫৪০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ১৯৯৭ সালে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ৫৪০ কোটি টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৭২.৫১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২.৭৩ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ৬.৫০ সরকার এর হাতে রয়েছে ০.৬৪ শেয়ার এবং বাকি শেয়ারের ৭.৭২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

গত একবছরে কোম্পনিটির দর ওঠানামা হয়েছে ৫১০.০০-৬৯৯.৩০ টাকা। এক মাসে দর ওঠানামা হয়েছে ৫১৮.৭০-৫১৮.৭০ টাকা। পুঁজিবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক’ খাতের এ কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করেছে।

আরো দেখুন………..কুইন সাউথ টেক্সটাইলের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

সর্বশেষ পাওয়া সংবাদ