শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৩

কর্পোরেট সংবাদ ডেস্ক : শরী‘আহভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৩ কক্সবাজারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

শনিবার (২৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং এসইভিপি গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতেই সমবেত সকলকে সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং কাঙ্খিত সেবাপ্রদানের মাধ্যমে ২০২৩ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেন।

উল্লেখ্য, যে সকল শাখা ব্যবস্থাপকগণ ২০২২সালের লক্ষ্যমাত্রা অর্জন করেন সম্মেলনে তাদেরকে পুরষ্কৃত করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ