শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের “স্মার্ট বুথ” এর উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: “স্মার্ট হচ্ছে বাংলাদেশ, লেনদেন হচ্ছে ক্যাশলেস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্মার্ট বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। কুরবানির পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের লেনদেন সহজ ও নিরাপদ করতে এই স্মার্ট ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ (পিএসডি) এর পরিচালক জনাব মোঃ মোতাছিম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইএফআইসি স্মার্ট বুথ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নুরুল হাসনাত।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক পিএসডি এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম, হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ-সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এই আইএফআইসি স্মার্ট বুথ থেকে হাটে আগত ক্রেতা-বিক্রেতারা তাৎক্ষনিক একাউন্ট খোলা, ডেবিট কার্ড ইস্যু করা, ফান্ড ট্রান্সফার,ক্যাশ ডিপোজিট, এটিএম সুবিধা, জালনোট সনাক্তকরণ সহ বিবিধ ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ