শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

আরব ন্যাশনাল ব্যাংকের সাথে এনসিসি ব্যাংকের দ্বিপাক্ষিক রেমিটেন্স উন্নয়ন সভা

কর্পোরেট ডেস্ক: আরব ন্যাশনাল ব্যাংক এর টেলিমানি রেমিটেন্স সেবার প্রধান খালেদ এ. ইব্রাহিম সম্প্রতি ঢাকায় এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন এর সাথে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি দ্বিপাক্ষিক রেমিটেন্স উন্নয়ন সভায় অংশ গ্রহণ করেন।

এসময়, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, ট্রেজারি (ফ্রন্ট অফিস) প্রধান মোঃ রাশিদুল হাসান এবং রেমিটেন্স ও এনআরবি সার্ভিসেস বিভাগের প্রধান মোঃ ফরাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় এনসিসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এবং মোবাইল রেমিটেন্স সেবার মাধ্যমে নিরাপদে প্রবাসীদের অর্থ বিতরণের নিশ্চয়তা প্রদানসহ ব্যাংকের বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগের বিষয়ে উভয়পক্ষ ঐক্যমত পোষণ করে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ