শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

এনআরবি ইসলামিক লাইফের পাকুন্দিয়া জোনাল অফিসের শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পাকুন্দিয়া জোনাল অফিসের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান শুক্রবার (৭ জুন) অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-২, পাকুন্দিয়া-কটিয়াদী, বিশেষ অতিথি ছিলেন এমদাদুল হক জুটন, চেয়ারম্যান- পাকুন্দিয়া উপজেলা পরিষদ, এম. মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান- এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মোঃ কফিল উদ্দিন, অধ্যক্ষ- পাকুন্দিয়া সরকারি কলেজ, মুখলেছুর রহমান ভূইয়া, ঐতিহ্য পাকুন্দিয়ার সাধারণ সম্পাদক এবং মো: মিজানুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অনুষ্ঠানের সভাপত্বিত করেন এইচ.এম. মিলন রহমান, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) প্রধান কার্যালয়, ঢাকা।

অনুষ্ঠানের উদ্বোধন করে সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন ও সম্পদের যাবতীয় ঝুঁকি বহনের ক্ষেত্রে বীমাসেবা জীবনের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। উপস্থিত সকলকে তিনি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর সেবা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ