শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

ফেভিকল চ্যাম্পিয়নস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

কর্পেোরেট ডেস্ক: আজ বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে ফেভিকল চ্যাম্পিয়ন্স ক্লাব-এর (এফসিসি) উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপিত হয়েছে। এফসিসি’র ২,৮০০ জন সদস্য কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন।

‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ প্রতিপাদ্য নিয়ে রাজধানী ঢাকাসহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, বগুড়া, গাজীপুর এবং সাভারে এই বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসুচীর আওতায় এফসিসি ২৭০০টি গাছের চারা রোপণ করেছে।

এ প্রসঙ্গে পিডিলাইট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জনাব মৈনাক দত্ত বলেন, “অতি দ্রুত শিল্পায়ন ও নগরায়নের লক্ষ্যে মানবজাতি হয়তো অজান্তেই পরিবেশের ভারসাম্যকে প্রভাবিত করেছে। সেই ভারসাম্য পুনরুদ্ধারের জন্যে যথাসম্ভব বৃক্ষরোপণ অতি আবশ্যক। সাম্প্রতিক ক্রমাগত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে এমন ইতিবাচক একটি উদ্যোগ গ্রহণের জন্য এফসিসির সকল সদস্য ভাইদের আমি সাধুবাদ জানাই’’।

এফসিসি দেশের সুপরিচিত অ্যাডহেসিভ ব্র্যান্ড ‘ফেভিকল’ সমর্থিত ফার্নিচার শিল্প মালিক এবং ইন্টেরিয়র ডিজাইনার ভাইদের একটি স্বতন্ত্র সংঘ। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় সংস্থার ৪০টি ক্লাব রয়েছে।

কারুশিল্পী মালিকদের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে বাংলাদেশে কাজ শুরু করে এফসিসি। সংস্থাটি তিন মাস অন্তর অন্তর বিভিন্ন সমাজ সেবামূলক উদ্যোগ যেমন; স্বাস্থ্য ক্যাম্প, রক্তদান ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা, শ্রমদান, শীত বস্ত্র বিতরণ ইত্যাদি কর্মসূচি পরিচালনা করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজিত হয়েছে এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ