শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

ডিএসই’র অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের ডেটা সেন্টার ব্যবহারের প্রস্তাবনা

কর্পোরেট ডেস্ক: গত বছরের ১২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আন্তর্জাতিকমানের স্টেট অব দা আর্ট (State of the art) নতুন ডেটা সেন্টার স্থাপন করেছে৷ ডেটা সেন্টার চালুর পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ডেটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে ডিএসই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে৷

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ জুন) সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এর নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডিএসই’র চেয়ারমান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর সাথে ডিএসই’র কার্যালয়ে সাক্ষাত করেন৷ এসময় তার সাথে ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ। তারা ইউএস ভিত্তিক ক্লাউড ডেল্টা নামক একটি প্রতিষ্ঠান জন্য ডিএসই ডেটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে ডিএসই’র চেয়ারমান মহোদয়ের কাছে আগ্রহ প্রকাশ করেন৷

এর প্রেক্ষিতে ডিএসই’র চেয়ারম্যান বলেন, ডিএসই ১০৬ র‍্যাক বিশিষ্ট আধুনিক ডেটা সেন্টার স্থাপন করেছে। তবে ডেটা সেন্টারের এখনো কিছু উন্নয়নমূলক কার্যক্রম বাকী রয়েছে। উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করে একটি সুনিদিষ্ট গাইডলাইনের মাধ্যমে অব্যবহৃত স্পেস ভাড়া দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে৷

▐ সর্বশেষ পাওয়া সংবাদ