শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২০৯তম শাখা উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২০৯তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৬ জানুয়ারি, বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব আহামেদুল হক। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্টবাজার দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল মনসুর চৌধুরী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমসহ অন্যান্য অতিথিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ব্যাংকে কোনো প্রকার তারল্য সংকট নেই। আমানত- বিনিয়োগসহ সর্বক্ষেত্রে আমাদের ব্যাংক বর্তমানে সুদৃঢ় অবস্থানে রয়েছে। তিনি নির্ভয়ে সকলকে ব্যাংকিং করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

সর্বশেষ পাওয়া সংবাদ