শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
কর্পোরেট

রেমিট্যান্স সেবা সহজ করতে প্রিমিয়ার ব্যাংক ও নেক মানি ট্রান্সফারের চুক্তি

কর্পোরেট ডেস্ক : প্রবাসী বাংলাদেশীদের উপার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বাণিজ্যিক ব্যাংক ‘দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’, আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি ‘নেক মানি ট্রান্সফারের’ সঙ্গে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সম্পাদন করেছে।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এবং নেক মানি ট্রান্সফার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইকরাম ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে আরও সহজে, দ্রুত ও নিরাপদে বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে অর্থ পাঠাতে পারবে বাংলাদেশী মালিকানাধীন ফিনটেক ভিত্তিক রেমিট্যান্স কোম্পানি নেক মানি ট্রান্সফার লিমিটেডের সহায়তায়।

ব্যাংকের এফভিপি এবং এনআরবি ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান সৈয়দ মোঃ হাসিব রেজা, ব্যাংকের ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মোঃ তারেক উদ্দিন, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন, কান্ট্রি ম্যানেজার মোঃ ওসমান গনি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ