শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ
advertisement
কর্পোরেট

দেশের সেরা Climate Focus Bank হিসেবে যমুনা ব্যাংকের পুরষ্কার গ্রহণ

কর্পোরেট ডেস্ক: সাসটেইনেবল এবং দায়িত্বশীল ব্যাঙ্কিং অনুশীলনের প্রতি ব্যাঙ্কের অটল অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইনস্টিটিউট অব এনার্জি এবং গ্রীনটেক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দু’দিনব্যাপী ২৪তম জাতীয় রিনিউয়েবল এনার্জি সম্মেলন ও গ্রিন এক্সপো-2024 -এ যমুনা ব্যাংক পিএলসি.-কে বাংলাদেশের অন্যতম সেরা Climate Focus Bank হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।

মোঃ প্রশান্ত সমীর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান, যমুনা ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Mr. H.E. Charles Whiteley, জার্মান রাষ্ট্রদুত H.E. Achim Troster, সুইডেনের রাষ্ট্রদুত H.E. Alex Berg Von Linde, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর জনাব ড. আতিউর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব ড. হাবিবুর রহমান উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক, BIBM এর শিক্ষক, গ্রীনটেক ফাউন্ডেশন উপদেষ্টা জনাব খোন্দকার মোরশেদ মিল্লাত, মডারেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন। গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সিইও ও নির্বাহী পরিচালক জনাব লুৎফর রহমান প্রোগ্রামটির সমন্বয়ক ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ