শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

অগ্রণী ব্যাংকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত ‘ডেভেলপমেন্ট অব লিডারশিপ কোয়ালিটি অব ব্রাঞ্চ ম্যানেজমেন্ট’ শীর্ষক ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) এবিটিআইয়ে কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো. আমিনুল হক।

এসময় প্রধান অতিথি ওয়াহিদা বেগম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে নেতৃত্ব গড়ে তোলার পরামর্শ ও সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও অঞ্চলের ৫৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ