শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

কুমিল্লার লালমাইতে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কুমিল্লার লালমাইতে রূপালী ব্যাংক পিএলসি’র ভুশ্চি বাজার শাখার আওতাধীন ৩০তম বেলঘর উপশাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের সকল মহাব্যবস্থাপকগণ এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন। এ সময় বেলঘর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ