শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
কর্পোরেট

লায়ন্স ক্লাবের গভর্নর হলেন মোহাম্মদ সায়েম

কর্পোরেট ডেস্ক: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ২০২৪-২০২৫ বছরের জন্য বাংলাদেশের জেলা ৩১৫ বি-৩ এর জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন সাব্বির মোহাম্মদ সায়েম। এছাড়া প্রথম ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন শাহ আবুরুশ্দ আলমুনীর এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হন লায়ন মোহাম্মদ ফেরদৌস হাসান।

image-44

শনিবার (১৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ২৮তম বার্ষিক জেলা কনভেনশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া কনভেনশনে বর্তমান জেলা গভর্নর লায়ন ফারহানা নাজ এর সভাপতিত্বে জেলা ৩১৫ বি৩ এর কয়েক হাজার লায়ন্স সদস্য এবং অন্যান্য জেলা থেকে আগত লায়ন নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রাণবন্ত করে তুলে ছিলেন এই কনভেনশন। উক্ত কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন।

কনভেনশনে ডেলিগেট এবং অল্টারনেটিভ ডেলিগেটদের ভোটে জেলা গভর্নর, প্রথম ভাইস জেলা গভর্নর, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচন সম্পন্ন হয়। সারাদিনব্যাপী উক্ত কনভেনশনে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আগামী দিনের নানামুখী সেবামূলক কাজের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়। সেই সঙ্গে নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও মাল্টিপোলের সকল লায়ন নেতৃবৃন্দ ও সদস্যরা।

সর্বশেষ পাওয়া সংবাদ