শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

‘স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী পুরস্কার’ পেল আইবিসিএমএল

কর্পোরেট ডেস্ক : ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল) দেশের পুঁজিবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রদত্ত ‘‘স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’’ লাভ করেছে।

বুধবার (২২ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএসইসি আয়োজিত ‘‘পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্প্রিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপির নিকট থেকে আইবিসিএমএলের চিফ কো-অর্ডিনেটর ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এ পুরস্কার গ্রহণ করেন।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এমপি। এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খান, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং ড. রুমানা ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ