শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

অগ্রণী ব্যাংকের সঙ্গে খাদ্য অধিদপ্তরের চুক্তি স্বাক্ষরিত

কর্পোরেট ডেস্ক: খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সঙ্গে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের প্যাকেজ জিডি-২৭ এর আওতায় ফুড স্টক মার্কেট মনিটরিং সিস্টেম সফটওয়্যার বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

সোমবার (২০ মে) খাদ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে খাদ্য অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন ও অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, প্ল্যানিং, কো-অর্ডিনেশন এন্ড মার্কেটিং ডিভিশনের উপমহাব্যস্থাপক খোন্দকার লুৎফুল কবীর, খাদ্য অধিদপ্তরের পরিচালক (চলাচল সংরক্ষণ ও সাইলো) মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুস সালাম, পরিচালক (সরবরাহ, বন্টন ও বিপণন) রেজা মোহাম্মদ মহসিন, পরিচালক (প্রশিক্ষণ) এস এম মিজানুর রহমান, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ