বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

হজ এজেন্সী মালিকদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

কর্পোরেট সংবাদ ডেস্ক :হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সব ধরনের ব্যাংকিং সেবা সহজতর করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সী মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সীজ অব বাংলাদেশ (হাব)- এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও মহাসচিব ফারুক আহমেদ সরদার। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক শরী’আহ সুপারভাইজরী কমিটির সদস্য শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। এছাড়াও সভায় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও হজ এজেন্সী মালিকগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জাফর আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের হজযাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করে বলেন, ধর্মপ্রাণ মানুষের আজন্ম লালিত স্বপ্ন হচ্ছে হজ ও ওমরাহ পালন করা। হজ ও ওমরাহ যাত্রীদের এ স্বপ্ন পূরণে আমাদের ব্যাংক সবসময় সবধরনের সেবা প্রদানে সচেষ্ট আছে। হাবকে হজ কার্ড, ইসলামী ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরণের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এম. শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজ ব্যবস্থাপনা আগের চেয়ে এখন অনেক বেশি সুশৃঙ্খল হয়েছে। হজ ও ওমরাহ গমনেচ্ছুদের সার্বিক সহযোগিতা করতে ব্যাংক ও হাব একসাথে কাজ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ