শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

প্রাক্তন প্রেসিডেন্টদের স্মরণে আইসিএমএবিতে ”জ্যোতির্ময় সংবর্ধনা”

কর্পোরেট ডেস্ক: প্রাক্তন প্রেসিডেন্টদের অবিস্মরণীয় অবদানকে স্মরণীয় করে রাখতে দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ১৭ মে ২০২৪ রোজ শুক্রবার আইসিএমএবি’র প্রাঙ্গণে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আইসিএমএবি’র বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ তার বক্তব্যে উল্লেখ করেন যে, প্রাক্তন সকল প্রেসিডেন্টই এই প্রতিষ্ঠানের সুনামকে অক্ষুণ্ন রাখতে সততা ও উৎকর্ষতার সাথে আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন, তারাই অনুজদের অনু্প্রেরণার উৎস। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সিএমএ প্রফেশন তার ঐতিহ্যকে সফলভাবে বহন করতে সক্ষম হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, শ্রদ্ধেয় প্রাক্তন প্রেসিডেন্টদের অবদানকে স্মরণীয় করতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন যা সিএমএ প্রফেশনালদের জন্য অতীতের সাথে বর্তমানের সংযোগ সাধন করেছে। তিনি প্রত্যাশা করেন সিএমএ প্রফেশনের উত্তরোত্তর সমৃদ্ধিতে অবদান রাখা সকল প্রেসিডেন্টদের সফলতার পথ ধরে এগিয়ে যাবে আইসিএমবি।

আইসিএমএবি’র কাউন্সিল সদস্যগণ এবং ব্রাঞ্চ কাউন্সিল চেয়ারম্যানগণ এই মিলনমেলায় যোগ দেন। প্রাক্তন প্রেসিডেন্টদের পরিবারের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ফেলো এবং এসোসিয়েট সদস্য বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ