শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

অগ্রণী ব্যাংকের পরিচালক হলেন নাফিউল হাসান

কর্পোরেট ডেস্ক:অগ্রণী ব্যাংক পিএলসি’র পরিচালক পদে যোগদান করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ (অতিরিক্ত সচিব) নাফিউল হাসান। ১৬ মে ২০২৪ তিনি পরিচালক হিসেবে যোগদান করলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুরশেদুল কবীরসহ পরিচালনা পর্ষদের সদস্যগণ ও ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা নাফিউল হাসান তার কর্মজীবনে বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পিপিপি পলিসি কনসালটেন্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, ন্যাশনাল ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট প্রকল্পের উপ প্রকল্প পরিচালক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং পরবর্তীতে পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট বিষয়ে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, অষ্ট্রেলিয়া হতে ¯স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একজন সার্টিফাইড প্রফেসনাল।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ