শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

আইপিডিসি ফাইন্যান্সের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: বৃহস্পতিবার (১৬ মে) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান আরিফুল ইসলাম।

সভায় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; কোম্পানি সচিব, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স ও হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ব্র্যাক, ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড, আয়েশা আবেদ ফাউন্ডেশন-এর প্রতিনিধি হয়ে পরিচালকগণ উপস্থিত ছিলেন।

এ সভায় ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। এছাড়া ২০২৩ সালের জন্য মোট ১০% শতাংশ লভ্যাংশ (৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার) প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এছাড়াও বিশেষ সিদ্ধান্ত হিসেবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর নাম এ ‘পিএলসি’ সংযোজন এর সিদ্ধান্তও অনুমোদিত হয়। পরিশেষে চেয়ারম্যান আরিফুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ