শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

এসবিএসি ব্যাংকের ১১তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি.’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিজিটাল প্রডাক্টস্্ প্লাটফরম ‘এসবিএসি স্মার্ট ব্যাংকিং সার্ভিসেস’ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন (শামীম) এমপি এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল।

এসময়ে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ নাওয়াজ, আনোয়ার হোসেন, মোহাম্মদ মাহবুবুর রহমান, সোহেল আহমেদ মো. এমদাদুল হক, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া ও জিয়াউর রহমান জিয়া এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আজীম। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ নির্বাহী, শাখা প্রধান, সম্মানিত গ্রাহকসহ বিভিন্ন শ্রেণিপেশার জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ